নিজের চিফ অব স্টাফকে বদলানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে টুইটবার্তায় এ পরিবর্তনের কথা জানান তিনি।
নতুন চিফ অব স্টাফ হচ্ছেন হোমল্যান্ড সিকিউরিটির ডিরেক্টর জেনারেল জন কেলি। ফলে ছয় মাসের মাথায় অপসারিত হলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা রেইন্স প্রাইবাস।
নতুন কমিউনিকেশন্স ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচির নিয়োগের পর থেকেই চাপে ছিলেন প্রাইবাস। তার বিরুদ্ধে গণমাধ্যমের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে।
নতুন কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচি এ অভিযোগ নিয়ে একটি টুইটও করেছিলেন, যদিও দ্রুতই তা মুছে ফেলেন তিনি।
এরকম এক প্রেক্ষাপটেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প এ পরিবর্তনের ঘোষণা দেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: