আন্তর্জাতিক

নিজেকে নির্দোষ দাবি করেছেন নেওয়াজ শরিফ

নেওয়াজ শরিফ
নেওয়াজ শরিফ

পাকিস্তানে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর একদিন পর নিজেকে নির্দোষ দাবি করেছেন নেওয়াজ শরিফ। প্রধানমন্ত্রীর পদে 'অযোগ্যতা' দুর্নীতির জন্য নয় বলেও জানান তিনি। শনিবার মুসলিম লীগের সংসদীয় দলের বৈঠকে নেওয়াজ বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগও প্রমাণিত হয়নি।

পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় আদালতে 'অযোগ্য' ঘোষিত হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো নেওয়াজ তার ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী করার পরিকল্পনা প্রকাশ করেছেন।

এর প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নেই, এটা আদতে রাজতন্ত্রের মতো।

পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষিত হওয়ার পর শুক্রবার পদত্যাগ করেন নেওয়াজ শরিফ। পদত্যাগের পর এই প্রথম মুখ খুললেন তিনি। শনিবার পাকিস্তান মুসলিম লীগ-নেওয়াজের সংসদীয় কমিটির এক সভায় নিজেকে নির্দোষ দাবি করে নেওয়াজ বলেন, তিনি তার বিবেকের কাছে পরিষ্কার।

প্রধানমন্ত্রী পদে 'অযোগ্যতা' দুর্নীতির জন্য নয় বলেও জানান সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ।

সুপ্রিম কোর্ট যৌথ তদন্ত দলের যে প্রতিবেদন আমলে নিয়েছে, তাতে বলা হয়েছে, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দুবাইভিত্তিক একটি কোম্পানি থেকে বেতন নেওয়ার কথা গোপন করেছিলেন নেওয়াজ। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত নেওয়াজের এই আয়ের পরিমাণ ১০ হাজার দিরহাম।

আদালতে অযোগ্য ঘোষিত হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো নেওয়াজ শরিফ তার ভাইকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী রাজনৈতিক নেতারা।

রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নেই। ছোটভাইকে প্রধানমন্ত্রী মনোনীত করে রাজতন্ত্রের দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন নেওয়াজ।

পাকিস্তানের রাজনৈতিক পালাবদল প্রতিবেশী ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের জন্য নানা সমীকরণ বেশ গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে, নেওয়াজের পদত্যাগের ফলে পাকিস্তানে রাজনৈতিক পালাবদল নির্বিঘ্ন হবে।

নেওয়াজের পদত্যাগ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং।

এদিকে, পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসাইন। আগামী ১ আগস্ট দুপুরে এই অধিবেশন বসছে। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পিএমএল-এন নেতা শহিদ খাকান আব্বাসি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ