আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বিমান ভূপাতিত করার চেষ্টা নস্যাৎ, গ্রেপ্তার ৪

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় একটি বিমান ভূপাতিত করার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির কাউন্টার-টেরোরিজম পুলিশ। পরে সিডনিতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কমিশনার অ্যান্ড্রিউ কভিন বলেন, গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ৪ জন 'উগ্র মতাদর্শে' বিশ্বাসী। সম্প্রতি কিছু তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিডনির কিছু ব্যক্তির আত্মঘাতী হামলার পরিকল্পনার কথা জানতে পারে।

তবে নির্দিষ্টভাবে কোথায়, কখন এবং কোন দিনে হামলা হওয়ার সম্ভাবনা ছিল এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ