আন্তর্জাতিক

ট্রাম্পের জনসংযোগ প্রধান স্কারামুচিকে বরখাস্ত

অ্যান্থনি স্কারামুচি
অ্যান্থনি স্কারামুচি

হোয়াইট হাউজের জনসংযোগ পরিচালক দায়িত্ব পাওয়ার ১০ দিনের মাথায় চাকরি হারিয়েছেন অ্যান্থনি স্কারামুচি।

সাবেক আর্থিক ব্যবস্থাপক স্কারামুচি গত শুক্রবারই কাজে যোগ দেয়ার পর একজন সাংবাদিককে টেলিফোনে তার সহকর্মীদের সম্পর্কে অশ্লীল ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ট্রাম্প নতুন চিফ অফ স্টাফ জন কেলি স্কারামুচিকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বলা হয়েছে, অ্যান্থনি স্কারামুচি যোগাযোগ পরিচালক হিসেবে তার পদ থেকে সরে যাচ্ছেন। স্কারামুচি মনে করেছেন যে চিফ অফ স্টাফ জন কেলিকে তার নিজের টিম গঠনের সুযোগ দেয়া উচিত।

বিবিসির খবরে বলা হয়, সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফের দায়িত্ব নেয়া জন কেলি কমিউনিকেশন ডিরেকটর স্কারামুচিকে বরখাস্তের সিদ্ধান্ত দেন।

এর আগে অ্যান্থনি স্কারামুচির নিয়োগকে কেন্দ্র করে হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ রায়ান্স প্রিবাস এবং মুখপাত্র শন স্পাইসার দুই জনেই পদত্যাগ করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ