আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত আহত হয়েছেন আরো ৬৩ জন।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে জাওয়াদিয়া মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের মুখপাত্র আব্দুল হাই ওয়ালিজাদা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছেন।
এছাড়া অন্তত আরো একজন অস্ত্রধারী মুসল্লিদের ওপর গ্রেনেড ছুঁড়ে মেরেছেন।
হামলায় আহতদের মধ্যে একজন জানান, দুইজন হামলাকারী মসজিদে ঢুকে লোকজনের দিকে গুলিবর্ষণ ও গ্রেনেড ছুঁড়তে শুরু করে।
এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: