যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞা মস্কোর বিরুদ্ধে পূর্ণমাত্রায় ‘বাণিজ্য যুদ্ধ’ শুরুর প্ররোচনা দিচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।
নিজের ফেইসবুক পেইজে রুশ প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছার বিরুদ্ধে এ বিলে সই করায় এটাই স্পষ্ট হলো যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গুরুত্ব আসলে কতোটা। কংগ্রেস ট্রাম্পকে পুরোপুরি অপদস্থ করেছে।
প্রধানমন্ত্রী মেদভেদেভ আরো বলেন, এ নিষেধাজ্ঞায় নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উন্নয়নের আশা ভঙ্গ হলো।
বুধবার সকালে রুশ অবরোধ বিলে অনিচ্ছা সত্ত্বেও স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ভূমিকা এবং ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্থক্ষেপের অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন এ অবরোধ এলো। এ নিষেধাজ্ঞার বিলে ইরান ও উত্তর কোরিয়াও রয়েছে।