আন্তর্জাতিক

ট্রাম্পের রাশিয়া সংশ্লিষ্টতার তদন্ত এগিয়ে নিতে গ্র্যান্ড জুরি গঠন

গ্র্যান্ড জুরি গঠন
গ্র্যান্ড জুরি গঠন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া সংশ্লিষ্টতার তদন্ত এগিয়ে নিতে গ্র্যান্ড জুরি গঠন করা হয়েছে। দেশটির বিচার বিভাগের পরামর্শক ও সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার গ্র্যান্ড জুরি গঠন করেছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আরো কয়েক সপ্তাহ আগে থেকেই ওই গ্র্যান্ড জুরি কাজ শুরু করেছে।

পত্রিকাটি এর আগে চলতি বছরের জুনের মাঝামাঝি প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প-টিমের সঙ্গে রাশিয়ার নির্বাচনকালিন সংযোগ-এর চলমান তদন্ত কাজে তিনি বাধা সৃষ্টি করছেন কি না, নতুন তদন্তে তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বিচার বিভাগ।

সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারকে ওই তদন্ত কাজের নেতৃত্ব দিতে পরমর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তদন্ত এগিয়ে নিতে গ্র্যান্ড জুরি গঠন করলেন মুলার।

এদিকে, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবনতির চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এজন্য কংগ্রেসকে দায়ী করেছেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ