প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া এ সিদ্ধান্তের কথা শুক্রবার জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এর আগে গত জুন মাসে হোয়াইট হাউজে দেয়া এক ঘোষণায় ট্রাম্প প্যারিস চুক্তি থেকে বিশ্বের অন্যতম গ্রিন হাউজ নিঃসরণকারী এই দেশটির নাম প্রত্যাহারের কথা জানান।
এরপরে আন্তর্জাতিক অঙ্গনে বেশ নিন্দিত হন তিনি।
ট্রাম্পের যুক্তি, প্যারিস চুক্তি যুক্তরাষ্ট্রকে শাস্তি দিচ্ছে এবং লাখ লাখ মানুষকে চাকরিচ্যুত করছে।
তবে এই ঘোষণাকে প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। কারণ কোনো সদস্য দেশই ২০১৯ সালের ৪ নভেম্বরের আগে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিতে পারবে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: