আন্তর্জাতিক

তাপপ্রবাহে ইউরোপে দেড় লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

 তাপপ্রবাহে ইউরোপে দেড় লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
তাপপ্রবাহে ইউরোপে দেড় লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

জলবায়ু পরিবর্তনজনিত তাপপ্রবাহে ইউরোপে এই শতাব্দীর শেষ ত্রিশ বছরে দেড় লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ইউরোপীয় কমিশনের এক যৌথ গবেষণার ফলাফলে এ আশঙ্কার কথা উঠে এসেছে।

'দ্য ল্যানসেট প্লানেটারি হেলথ' সাময়িকীতে ওই গবেষণা থেকে পাওয়া তথ্য নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, ওই সময়ে ইউরোপে প্রতি তিন জনের মধ্যে দুজন বিপর্যয়ের শিকার হবেন। বিশ শতকে এ হার ছিল ২০ জনে একজন।

গবেষণার ফলাফল অনুয়াযী, ২০৭১ থেকে ২১০০ সালের মধ্যে মৃত্যু সংখ্যা ৫০ ভাগ বেড়ে ১ লাখ ৫২ হাজারে ঠেকবে।

এসব ক্ষতিকর প্রভাবের ৯৯ শতাংশই ঘটতে পারে তাপপ্রবাহের কারণে।

এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে দক্ষিণ ইউরোপ।

এই গবেষণার খবর এমন এক সময় সংবাদমাধ্যমে এলো যখন জাতিসংঘে চিঠি পাঠিয়ে প্যারিসের জলবায়ু অঙ্গীকার ত্যাগের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ