আন্তর্জাতিক

আফগানিস্তানে জঙ্গি হামলায় নারী-শিশুসহ নিহত ৫০

 আফগানিস্তানে জঙ্গি হামলায় নারী-শিশুসহ নিহত ৫০
আফগানিস্তানে জঙ্গি হামলায় নারী-শিশুসহ নিহত ৫০

আফগানিস্তানের উত্তরে সার-ই-পুল প্রদেশের সিদ জেলায় সন্ত্রাসী জঙ্গি হামলায় বেসামরিক নারী ও শিশুসহ ৫০ জন নিহত হয়েছেন।

হামলার জন্যে তালেবান এবং আইএস উভয় গোষ্ঠীকেই দায়ী করছে দেশটির সরকার।

এ হামলার প্রথম লক্ষ্য ছিল একটি নিরাপত্তা চৌকি। যেটি স্থানীয় পুলিশ দ্বারাই নিয়ন্ত্রিত ছিল।

সেখানে হামলার পর আততায়ী জঙ্গি গোষ্ঠীর সদস্যরা পাশের গ্রামে ঢুকে পরে। এরপর নির্দয়ের মতো মূলত শিয়া মুসলিম গ্রামবাসীদের ওপর গুলি চালাতে থাকে। সেই হামলা থেকে রেহাই পায়নি নারী এবং শিশুরাও।

প্রাদেশিক গভর্নরের মূখপাত্র সংবাদমাধ্যমকে জানান যে, 'বেসামরিক নাগরিকদের এখানে অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরো বলেন যে, এই হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৭ জন সদস্যকেও হত্যা করা হয় এবং বেশ কয়েকজন বিদ্রোহীও নিহত হয়েছেন।

হামলায় তালেবান এবং আইএস জঙ্গিগোষ্ঠী একসাথে মিলে অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে, এমনকি তাদের মাঝে বিদেশিও থাকতে পারে। আর তারা সকলেই সুন্নী মুসলিম জঙ্গিগোষ্ঠী বলে দাবি করছে আফগান সরকার।

অবশ্য তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়টি নাকচ করে দেয়া হয়েছে। তারা কেবল সরকার সমর্থিত মিলিশিয়া দলের ২৮জন সদস্যকে হত্যার দায় স্বীকার করেছে।

জঙ্গিদের এমন হামলা মানবতাবিরোধী বলে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানী। তিনি এক বার্তায় জানান যে, আবারো সন্ত্রাসীরা বেসামরিক নারী ও শিশুদের হত্যা করেছে। তাদের এই বর্বর আইন মানবাধিকারের সরাসরি লংঘন এবং এটি একটি যুদ্ধাপরাধ।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে মার্কিন বাহিনীর সহায়তা বাড়ানোর জন্যে সেখানে আরো সেনা ও পুলিশ সদস্য বৃদ্ধির বিষয় বিবেচনা করছেন।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে এ ধরনের হামলা বেড়ে গেছে। জাতিসংঘের হিসেবে এ বছরে এখন পর্যন্ত ১৬৬২জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এ ধরনের হামলায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ