আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় বেশি ক্ষতি আশঙ্কা চীনের

উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় বেশি ক্ষতি আশঙ্কা চীনের
উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় বেশি ক্ষতি আশঙ্কা চীনের

উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কের কারণে দেশটির ওপর আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতি হবে চীনের।

তবে জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়নে চীন সবসময় কাজ করে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি।

শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এতে দেশটির বার্ষিক ৩০০ কোটি ডলারের রপ্তানি বাণিজ্যের এক তৃতীয়াংশ হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ফিলিপাইনের ম্যানিলায় এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে বক্তৃতাকালে ওয়াং বলেন, ঐতিহ্যগতভাবেই চীনের সঙ্গে উত্তর কোরিয়ার বাণিজ্যিক সম্পর্ক আছে।

নিষেধাজ্ঞা আরোপে প্রধানত চীনকেই মূল্য চুকাতে হবে বলে জানান তিনি।

এদিকে, থাইল্যান্ড সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মঙ্গলবার থাই নেতাদের উত্তর কোরিয়ার ওপর আরো ব্যবস্থা নেয়ার তাগাদা দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ