আন্তর্জাতিক

চীনের ভূমিকম্পে কমপক্ষে ১৩ জনের মৃত্যু

চীনের ভূমিকম্পে কমপক্ষে ১৩ জনের মৃত্যু
চীনের ভূমিকম্পে কমপক্ষে ১৩ জনের মৃত্যু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৭ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৩ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে বিবিসির এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাদেশিক সরকার ও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ভূমিকম্পে আরও ১৭৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবারের ভূমিকম্পের পর ভূমিধসে জুঝাইগুতে ১০০ পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছে সিচুয়ানের প্রাদেশিক সরকার। এলাকাটি থেকে প্রায় ৩১ হাজার ৫০০ পর্যটককে সরিয়ে নেয়া হয়েছে।

বুধবার সকালে সিচুয়ানের পর চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা শিনজিয়াংয়েও ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে চীনের ভূমিকম্প প্রশাসন। তবে সেখান থেকে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্য মতে, সিচুয়ানের গুয়ানগিয়ুয়ান শহর থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জনবিরল এলাকায় ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল নগাওয়া এলাকায়।

এলাকাটিতে প্রধানত তিব্বতীয় নৃগোষ্ঠীর বসবাস, এদের অনেকে যাযাবর পশুপালক। এলাকাটি জনপ্রিয় পর্যটন গন্তব্য জুঝাইগু সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের নিকটবর্তী।

বিবিসি বলছে, ভূমিকম্পপ্রবণ এলাকা সিচুয়ানে ২০০৮ সালের মে মাসে এক ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ