আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত উ. কোরিয়া

ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত উ. কোরিয়া
ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত উ. কোরিয়া

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক টেরিটরি গুয়ামের কাছে মধ্য আগস্টের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত— বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়, যদি এ পরিকল্পনা উত্তর কোরিয়ার নেতা কিং জন-উন অনুমোদন করেন, তাহলে হুয়া সং-টুয়েলভ রকেট জাপানের উপর দিয়ে অতিক্রম করে গুয়াম থেকে ৩০ কিলোমিটার দূরে সাগরে গিয়ে পড়বে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির নিন্দাও জানানো হয়।

এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ালে তাদেরকে এমন ফল ভোগ করতে হবে, বিশ্ব যা কখনো দেখেনি।

এর পরপরই গুয়ামের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনার হুঁশিয়ারি দেয় পিয়ংইয়ং।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ