কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে আইটি সিস্টেম হ্যাক করার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা রাইলা অদিঙ্গা। এরপরই দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত ৫ জন নিহত হয়েছে।
তবে রাজধানী নাইরোবি ও পূর্বাঞ্চলীয় কিসুমু শহরে অদিঙ্গার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কোনো হতাহতের খবর অস্বীকার করেছে সরকার। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার দ্বিতীয়বার জয়ের পর হ্যাকিং এর মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার অভিযোগ তোলেন অদিঙ্গা।
তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে দেশটির প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের সময় বা ভোটের পরে আইটি সিস্টেমে অভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো হস্তক্ষেপ ছিল না।
এর আগে ২০০৭ সালে নির্বাচনে হারার পর রাইলা অদিঙ্গার তীব্র প্রতিক্রিয়ায় দেশজুড়ে দাঙ্গা ও বিক্ষোভে এক হাজারের বেশি মানুষ নিহত হন।