যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু করার চিন্তা বাদ দিয়ে উত্তর কোরিয়ার নিজেকে নিয়ে ভীত-সন্তস্ত্র থাকা উচিত বলে হুঁশিয়ারি দিয়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া যদি বুঝেশুনে না চলে তাহলে দেশটিকে এমন সমস্যায় পড়তে হবে যা এর আগে অন্য কোনো জাতি দেখেনি।
উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়ে ট্রাম্প আরো বলেন, তার পূর্বসূরীরা উত্তর কোরিয়ার ব্যাপারে দুর্বল ছিলেন, কিন্তু তিনি এমনটা করবেন না।
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুয়ামের কাছে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনার ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। এরপরই এসব হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: