চীনের সানঝি প্রদেশে বাস দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে। তবে এর কারন জানা যায়নি। আহতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। চীনে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর বহু মানুষের প্রাণহানি হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী ২০১৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা আড়াই লাখের মতো ছিল। এ সংখ্যা এখনো একই রকম বলেই ধারণা করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: