আন্তর্জাতিক

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪২

 মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪২
মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪২

মিসরের উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রিয়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪২ যাত্রী নিহত হয়েছেন— এ ঘটনায় ১২০ জনেরও বেশি আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় দুপুর সোয়া ২টায় দেশটির উত্তরাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী শহর আলেকজান্দ্রিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

রাজধানী কায়রো থেকে আসা একটি ট্রেনের সঙ্গে পোর্ট সৈয়দ থেকে আসা আরেকটি ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের সময় ট্রেনের বগিগুলো দুমড়েমুচড়ে পিরামিডের মতো উপড়ে উঠে যায়।

জানা গেছে, একটি ট্রেন যান্ত্রিক গোলযোগের কারণে থামানো হয়েছিল তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ