ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে দুইটি বাস খাদে পড়ে ৩০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাতে হিমাচল প্রদেশের মান্ডি জেলায় মান্ডি-পাঠানকোট হাইওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ভূমিধসে বাস দুটি ৮০০ মিটার নিচে খাদে পড়ে যায়। এরমধ্যে একটি বাস সম্পূর্ণ মাটি চাপা পড়েছে। একটি বাসে ৮ জন এবং অপর বাসে ৪৭ জন যাত্রী ছিলেন।
এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং জরুরি উদ্ধারকারী দলের সঙ্গে সেনাবাহিনী উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। এখন পর্যন্ত ৫ জনকে উদ্ধার করা হয়েছে। গাড়ির চালক ও কন্ডাক্টরসহ শনাক্ত করা হয়েছে ৮টি মৃতদেহ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: