আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় সৌদি

ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় সৌদি
ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় সৌদি

ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে ইরাকের সাহায্য চেয়েছে সৌদিআরব। ২০১৫ সালে মক্কায় বিপুল সংখ্যক ইরানী হাজির মৃত্যু ও ২০১৬ সালে এক শিয়া নেতার ফাঁসিকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের চরম অবনতি ঘটে।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল-আরাজিকে উদ্ধৃত করে দেশটির একটি টেলিভিশন জানিয়েছে, ইরানের সঙ্গে মধ্যস্থতা প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী আবাদির প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

পরে ইরানকে জানানো হলে তাদের পক্ষ থেকে বিষয়টি ইতিবাচকভাবে দেখা হয়েছে বলেও জানান তিনি।

আরাজি আরো বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন এবং শান্ত ও স্থিতাবস্থা এই অঞ্চলে সামগ্রিক অর্থে ইতিবাচক পরিবর্তন আনবে।

গত শনিবার ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রী আরাজি তেহরান সফরে ইরানের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করেন। এর আগে গত জুলাইয়ে সৌদি আরব সফর করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ