ভারতের স্বাধীনতা দিবস আজ- মঙ্গলবার। ১৯৪৭ সালের এই দিনে প্রায় দীর্ঘ ২০০ বছরের পরাধীনতার ইতিহাসকে মুছে মুক্ত হয় ভারত।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজঘাটে মহত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এরপর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয় সেনা বাহিনীর একটি চৌকস দল।
এ সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদি।
তিনি জানান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারত এক। এটাই তাদের শক্তি।
ভারতে সততার উৎসব চলছে দাবি করে মোদি বলেন, দুর্নীতিগ্রস্তরা মুখ লুকাতে বাধ্য হচ্ছে।
সেই সঙ্গে নতুন ভারত গড়ার সংকল্প গ্রহণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: