নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তিন নারীর আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের শক্ত ঘাঁটি বোর্নো রাজ্যের মাইদুগুরির কাছে মঙ্গলবার একটি শরণার্থী ক্যাম্পের বাইরে এক নারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোয় অনেকে আহত হয়েছেন।
এ ঘটনায় সেখানে আতঙ্ক তৈরি হলে লোকজন দোকানপাট বন্ধ করে দেয়া চেষ্টার সময়ই অপর দুই নারীও হামলা চালায়।
দ্বিতীয়বারের আত্মঘাতী হামলায় হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন জিহাদিদের বিরুদ্ধে নজরদারী ফোর্সের এক সদস্য।
ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় ২০০৯ সাল থেকে বোকো হারামে সেখানে লড়াই চালিয়ে যাচ্ছে। গত কয়েক মাস ধরে শহরটিতে সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: