ভারতের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে— বন্যায় আসাম, বিহার ও পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে।
পানিবন্দি হয়ে পড়েছেন এক কোটি ১০ লাখেরও বেশি মানুষ। টানা বর্ষণে দ্বিতীয়বারের মতো বন্যাকবলিত হয়েছে আসামের ২৪টি জেলা। পানির নিচে তলিয়ে গেছে প্রায় তিন হাজার গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে পৌঁনে দুই লাখ হেক্টর জমির ফসল।
বেশ কয়েকটি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। নেপাল থেকে আসা পাহাড়ি ঢলে বিহারের ১৪ টি জেলা বন্যা কবলিত হয়েছে, পানিবন্দি হয়ে পড়েছেন ৭৩ লাখের বেশি মানুষ।
এছাড়াও ভুটান, বিহার ও ঝাড়খাণ্ড থেকে আসা নদ-নদীর পানি বেড়ে পশ্চিমবঙ্গের ছয়টি জেলায় বন্যা দেখা দিয়েছে। পানিতে ডুবে ও সাপের কামড়ে এ পর্যন্ত ৩২ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: