ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলে একটি কারাগারে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দিদের গোলাগুলিতে ৩৭ নিহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটির আমাজোনাস রাজ্যের রাজধানীতে পুয়ের্তো আয়াচুচো কারাগারে মঙ্গলবার রাতভর অভিযান চালায় সরকারি বাহিনী। বুধবার রাজ্যের গভর্নর এক টুইট বার্তায় বলেছেন, সেখানে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কার্যালয় থেকে জানানো হয়েছে, ৩৭ কারাবন্দির মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। অভিযানে ১৪ জন কর্মকর্তাও আহত হয়েছেন। সংঘাতের সময় ওই কারাগারে ১০৫ জন বন্দি ছিলেন।
ভেনিজুয়েলায় কারাগার থেকে কুখ্যাত কয়েদিরা অপহরণ, ডাকাতিসহ নানা রকম সহিংসতার পরিকল্পনা করে থাকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: