আন্তর্জাতিক

স্পেনে দ্বিতীয় হামলাচেষ্টা নস্যাৎ, ৫ হামলাকারী নিহত

ক্যামব্রিলসে হামলা
ক্যামব্রিলসে হামলা

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় সন্ত্রাসী হামলার পর দেশটির দক্ষিণের আরেক শহর ক্যামব্রিলসে একই ধরনের আরেকটি হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। সেখানে পুলিশের গুলিতে সন্দেহভাজন পাঁচ হামলাকারী নিহত হয়েছে।

বিবিসি সূত্র মতে, শুক্রবার ভোরের দিকে ক্যামব্রিলসে সন্দেহভাজন হামলাকারীরা একটি গাড়ি নিয়ে লোকজনকে চাপা দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে গাড়ি উল্টে গেলে পুলিশ তাদের গুলি করে হত্যা করে। পরে তাদের শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টগুলো নিয়ন্ত্রণে নেয়া হয়।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বার্সেলোনার পর্যটন কেন্দ্র লাস রাম্বলাসে ভিড়ের মধ্যে ভ্যান দিয়ে আইএসের হামলায় ১৩ জন নিহত হন। এ সময় ভ্যানের ধাক্কায় ও হুড়োহুড়িতে আহত হন আরো শতাধিক পথচারী।

এদিকে, এ হামলার আগে বার্সোলোনার দক্ষিণ-পশ্চিমের শহর আলকানারে একটি বাড়িতে বিস্ফোরণে একজন নিহত ও একজন আহত হন। একই দিন বার্সেলোনার একটি চেকপোস্টে গাড়ি নিয়ে দ্রুতগতিতে এগিয়ে আসা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ। এসব ঘটনার সঙ্গে লাস রাম্বলাসে হামলার সম্পর্ক রয়েছে বলে ধারণা করছে পুলিশ।

গত বছর ফ্রান্সের নিস শহর এবং জার্মানির বার্লিনে একইভাবে ভিড়ের মধ্যে লরি তুলে দিয়ে বহু মানুষকে হত্যা করে সন্ত্রাসীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ