আন্তর্জাতিক

ইরাকের তাল আফার পুনরুদ্ধারে অভিযান শুরু

 ইরাকের তাল আফার পুনরুদ্ধারে অভিযান শুরু
ইরাকের তাল আফার পুনরুদ্ধারে অভিযান শুরু

ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএসকে হটিয়ে ইরাকের উত্তরাঞ্চলীয় এলাকা তাল আফার পুনরুদ্ধারে স্থল অভিযান শুরু করেছে সরকারি সেনারা। দেশটির কর্মকর্তরা এ খবর নিশ্চিত করেছেন।

রোববার টেলিভিশনে দেয়া ভাষণে এ অভিযান শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।

তিনি বলেন, আইএস জঙ্গিদের হাতে দুটি পথ খোলা আছে। তাদের আত্মসমর্পণ করতে হবে নয়তো মরতে হবে।

জুলাইয়ে আইএসের শক্ত ঘাঁটি মসুল দখলের পর এবার তাল আফারের নিয়ন্ত্রণ নিতে লক্ষ্য ঠিক করেছে ইরাকি সেনাবাহিনী।

উল্লেখ, ২০১৪ সালে শিয়া অধ্যুষিত এ শহরটির নিয়ন্ত্রণ নেয় জঙ্গিরা। মসুল ও সিরিয়া সীমান্তের মধ্যবর্তী স্থানে এর অবস্থান।

সিরিয়ার এ সীমান্ত পথটি ব্যবহার করেই আইএসের রসদ সরবরাহ করা হতো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ