কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, এ মহড়ায় সাড়ে ১৭ হাজার সেনা সদস্য অংশ নিচ্ছেন— সোমবার থেকে আগামী ১০ দিন এ অনুশীলন চলবে।
এরইমধ্যে এ যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া— তারা একে 'আগুনে পেট্রোল ছিটানো'র মতো ঘটনা বলে মন্তব্য করেছে।
অবশ্য ওয়াশিংটন দাবি করছে, এ মহড়া নিছক প্রতিরক্ষামূলক যদিও পিয়ংইয়ং একে দেখছে হস্তক্ষেপের প্রস্তুতি হিসেবে।
এদিকে, সোমবার ভোরে সিঙ্গাপুর উপকূলে লেবাননের একটি তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে মার্কিন রণতরী ইউএসএস জন ম্যাককেইনের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ১০ জন। তাদের উদ্ধারে সাগরে তল্লাশী চলছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: