আফগানিস্তানে সৈন্য বাড়ানোর ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সাময়িক সহায়তা সরিয়ে নিলে তার শূণ্যতা সন্ত্রাসীরা পূরণ করবে।
সোমবার রাতে ভার্জিনিয়ার ফোর্ট মায়ারে আফগানিস্তানে মার্কিন কৌশল সংক্রান্ত ভাষণে এ ঘোষণা দেন তিনি। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি সরিয়ে নেওয়ার প্রাথমিক ইচ্ছার কথা জানান ট্রাম্প।
পরে ইরান থেকে সেনা সদস্য সরিয়ে নেওয়ার মতো ভুল না করার সিদ্ধান্ত নেন।
ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের একসঙ্গে কাজ করার বিষয়ে দুই দেশের প্রতিশ্রুতি আছে। বর্তমানে আফগানিস্তানে ৮ হাজার ৪০০ মার্কিন সেনা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: