আন্তর্জাতিক

আবারো উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৫০ জন আহত

আবারো উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৫০ জন আহত
আবারো উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৫০ জন আহত

ভারতের উত্তর প্রদেশের একটি রাজ্যে ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে বুধবার মধ্যরাত ২টা ৫০ মিনিটের দিকে রাজ্যের অরাইয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আজমগড় থেকে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে একটি আবর্জনাবাহী গাড়ির সংঘর্ষে বগিগুলো লাইনচ্যুত হয়।

ভারতের নর্থ সেন্টাল রেলওয়ের (এনসিআর) মহাব্যবস্থাপক এম সি চৌহান বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উন্নয়ন কাজ চলছিল বলে জানিয়েছেন এনসিআর সংশ্লিষ্টরা।

গত শনিবার রাজ্যের মুজাফফরনগর জেলায় অপর একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ২৩ জনের মৃত্যু ও ১৫৬ জন আহত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ