আন্তর্জাতিক

চীনে টাইফুনে ১২ জনের মৃত্যু

চীনে টাইফুন
চীনে টাইফুন

হংকংয়ে তাণ্ডবের পর এবার চীনের মূল-ভূখণ্ডে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘হাতো’। টাইফুনের আঘাতে এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিবিসি সূত্র মতে, বুধবার স্থানীয় সময় দুপুরে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি বেগে দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াদং প্রদেশের জুহাই শহরে আঘাত হানে। সে সময় পার্ল নদীর পানি ফুলেফেঁপে ওঠে এবং আশপাশের অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়। ঝড়ের তাণ্ডবে সেখানে ৪ জন নিহত হন। ১০ মাত্রার শক্তিশালী টাইফুনটি ম্যাকাও অতিক্রম করার সময় একটি নামকরা ক্যাসিনোতে আঘাত হানলে ৮ জনের প্রাণহানি হয়।

পূর্ব সতর্কতা হিসেবে এর আগে কমপক্ষে ২৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। বাতিল করা হয় বহু ফ্লাইট।

বন্ধ রাখা হয় ব্যবসা-প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও ট্রেন স্টেশন। বিদ্যুতহীন হয়ে পড়ে ২০ লাখ মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ