স্প্যানিশ পুলিশ সতর্ক করার পর নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলীয় রটারডাম নগরীতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় একটি রক কনসার্ট বাতিল করা হয়েছে। ভেন্যুর পাশেই গ্যাস ক্যানিস্টারসহ একটি স্প্যানিশ ভ্যানও আটক করেছে পুলিশ।
মেয়র আহমেদ আবুতালেব সাংবাদিকদের জানিয়েছেন, স্পেনে নিবন্ধিত ওই ভ্যান চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ওই ভ্যানের সঙ্গে সন্ত্রাসী হামলার হুমকির কোনো যোগসূত্র আছে কি-না তা স্পষ্ট নয়।
রটারডামের মাসিলোতে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন ব্যান্ড আললা-লাস ওই কনসার্ট স্প্যানিশ পুলিশের সতর্কবার্তার পর প্রায় শেষ মুহূর্তে বাতিল হয়। ব্যান্ড দলটিকে নামের কারণে প্রায়শই হুমকির সম্মুখীন হতে হয়।
গত সপ্তাহে স্পেনের বার্সেলোনা, কাতালোনিয়া ও ক্যাম্ব্রিলসে সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: