আন্তর্জাতিক

মিয়ানমারে রোহিঙ্গাদের হামলায় পুলিশ সদস্যসহ নিহত ৩২

মিয়ানমারে রোহিঙ্গাদের হামলা
মিয়ানমারে রোহিঙ্গাদের হামলা

মিয়ানমারের রাখাইন রাজ্যে এক রাতে ২৪টি পুলিশ পোস্টে রোহিঙ্গাদের হামলায় ৫ পুলিশ সদস্যসহ ৩২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাখাইনের মং তাও এলাকার বিভিন্ন গ্রামে সমন্বিত এ হামলা চালানো হয়।

রাখাইনের পরিস্থিতি নিয়ে কফি আনান কমিশনের প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে বড় ধরনের এ হামলার সংকট নতুন মাত্রা পেল। মিয়ানমার সরকারের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, রোহিঙ্গা বিদ্রোহীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ পোস্ট ঘিরে ফেলে এ হামলা চালায়। তাতে ৫ পুলিশ সদস্য ও কমপক্ষ ৭ হামলাকারী নিহত হয়।

এছাড়া ভোর ৩টার দিকে প্রায় দেড়শ হামলাকারী খামারা এলাকায় একটি সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে পিছিয়ে যায়।

গত বছরের অক্টোবরে এ ধরনের এক হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার পর বড় ধরনের দমন অভিযানে নামে মিয়ানমার সেনাবাহিনী। এতে বেসামরিক রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং ধর্ষণের মতো অভিযোগ ওঠে। অভিযানের মুখে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা মুসলিম পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

এদিকে, টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় শুক্রবার ভোরে ১৪৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ