দুর্নীতির দায়ে স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জি ইয়ংকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক কোর্ট স্থানীয় সময় শুক্রবার এ ঘোষণা করে।
রায়ে বলা হয়েছে, স্যামসাং ইলেক্ট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট লি জি ইয়ং সুবিধা পাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে ঘুষ দিয়েছিলেন। দুর্নীতির দায়ে অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে এ বছরের মার্চ মাসে অপসারণ করা হয়।
তবে ৪৯ বছর বয়সী লি বরাবরই ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন তিনি।
এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: