আন্তর্জাতিক

ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইংলাক সিনাওয়াত্রা
ইংলাক সিনাওয়াত্রা

দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তবে তিনি বিদেশে পালিয়ে গেছেন বলে বিভিন্ন সূত্র বলছে।

চালের ভর্তুকি সংক্রান্ত কর্মসূচিতে অনিয়মের অভিযোগে অভিযুক্ত ইংলাকের বিরুদ্ধে আদালতে আজ রায় ঘোষণার কথা ছিল। তবে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সেই সঙ্গে রায় ঘোষণার দিন পিছিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

এদিকে, আদালতে তার আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল কানের সমস্যায় ভুগছেন। যদিও অসুস্থতার কথা আমলে নেয়নি আদালত। মামলায় দোষী প্রমাণিত ১০ বছরের কারাদণ্ড হতে পারে ইংলাক। সেইসঙ্গে রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধ হতে পারেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ