ঘূর্ণিঝড় হার্ভে শুক্রবার রাতে টেক্সাসের উপসাগরীয় উপকূলে আঘাত হেনেছে।
মার্কিন আবহাওয়াবিদরা জানান, ঝড়ের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণের কারণে আকস্মিকভাবে বড় ধরনের বন্যা হতে পারে।
জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানায়, স্থানীয় সময় রাত ১০টায় গ্রিনিচ মান সময় শনিবার সকালে রকপোর্ট শহরের কাছে হার্ভি প্রচণ্ড বেগে আঘাত হানে। ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ মাইল (২১৫ কিলোমিটার) বেগে এটি উপকূলে আছড়ে পড়ে। হার্ভি উপকূলে আঘাত হানার আগে ৪ ক্যাটাগরির সামুদ্রিক ঝড়ে পরিণত হয়। খবর এএফপির।
আগের দিন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছিলেন, হার্ভে ভয়ানক রূপ নিতে পারে। এদিকে, রকপোর্ট থেকে ১০ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় মেয়র। ওই রাজ্যে জরুরি সহায়তা বিষয়ক নির্দেশনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: