উত্তর কোরিয়া স্বল্প-পাল্লার তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ৪৯ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরীয় প্রদেশ গ্যাংওন থেকে নিক্ষেপ করা হয়েছে।
এগুলো আড়াইশো কিলোমিটার পথ অতিক্রম করে সাগরে গিয়ে পড়ে। তবে প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড।
এর আগে গত মাসে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক টেরিটরি গুয়ামে হামলার হুমকিও দেয় পিয়ংইয়ং।
কিন্তু নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র বা গুয়ামের জন্য হুমকি নয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: