ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ভারতে স্বঘোষিত 'ধর্মগুরু' গুরমিত রাম রহিমের সাজার ঘোষণা করতে যাচ্ছে দেশটির পাঞ্জাব ও হরিয়ানা প্রদেশের হাইকোর্ট।
রোববার রোহতাক কারাগারে বিশেষ আদালতের জজ সেখানে গিয়েছেন।
সেখানে বিশেষ আদালত বসিয়ে সিবিআইয়ের বিচারক জগদীপ সিং রাম রহিমের ধর্ষণ অপরাধের সাজা ঘোষণার প্রক্রিয়া শুরু করেছেন।
রায় ঘোষণাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
ধর্ষণের মামলায় ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হওয়ার পর তার ভক্ত-সমর্থকদের সঙ্গে শুক্রবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়।
হরিয়ানা রাজ্যের পাঁচকুলা ও পাঞ্জাবে ব্যাপক তাণ্ডব চালায় গুরুভক্তরা— ওই ঘটনায় নিহতের সংখ্যা ৩০ জন ছাড়িয়েছে।
শুক্রবার পাঁচকুলা শহরে অবস্থিত সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) আদালত গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে।
জানা গেছে, ১৫ বছর আগে নিজের আশ্রমে দুজন নারী ভক্তকে ধর্ষণের দায়ে ভারতের বিতর্কিত এ ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হয়েছেন। এ অপরাধের শাস্তি হিসেবে তারা সাত বছরের কারাদণ্ড হতে পারে।