আন্তর্জাতিক

রাম রহিমের ১০ বছরের কারাদণ্ড

গুরমিত রাম রহিম
গুরমিত রাম রহিম

অবশেষে দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ১০ বছরের সাজা ঘোষণা করা হলো ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের। সোমবার রোহতকের জেলে স্থাপিত অস্থায়ী আদালতে এ রায় ঘোষণা করেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতি জগদীপ সিং।

ভারতের স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে জেলে প্রবেশ করেন দুইপক্ষের আইনজীবীরা। আড়াইটা বাজার কিছু আগে রোহতকে পৌঁছান বিচারপতি। এরপর শুরু হয় শুনানি।

শুনানির সময় নিজ নিজ বক্তব্য উপস্থাপনের জন্য দুইপক্ষকে ১০ মিনিট করে সময় দেয়া হয়। যুক্তিতর্ক শেষ হওয়ার পর বিচারপতি সবাইকে নীরবতা পালন করতে বলেন। এরপর সাজা ঘোষণা করেন জগদীপ সিং।

এদিকে, সাজা ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা দুর্গে পরিণত হয়েছে হরিয়ানার রোহতক শহর।

পুলিশ বলছে, সহিংসতা চেষ্টাকারীরা সতর্কতায় কর্ণপাত না করলে গুলি করা হবে। এরইমধ্যে রাম রহিমের ১০৩টি ডেরা থেকে বের করে দেওয়া হয়েছে ৩০ হাজার ভক্তকে। রোববার সন্ধ্যায় ১০০টি বাসে করে তাদের সরিয়ে নেওয়া হয়। রাম রহিমকে দোষী সাব্যস্ত করার দিন শুক্রবার সহিংসতায় ৩৮ জন নিহত হন। আহত হন ৯০০ জনেরও বেশি মানুষ।

জানা গেছে, ১৫ বছর আগে নিজের আশ্রমে দুজন নারী ভক্তকে ধর্ষণের দায়ে ভারতের বিতর্কিত এ ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হয়েছেন। এ অপরাধের শাস্তি হিসেবে তারা সাত বছরের কারাদণ্ড হতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ