আন্তর্জাতিক

গুরমিত সিংয়ের বিশাল আশ্রমের ভেতরে যা আছে

গুরমিত সিংয়ের বিশাল আশ্রমের ভেতরে যা আছে
গুরমিত সিংয়ের বিশাল আশ্রমের ভেতরে যা আছে

দুই নারী শিষ্যকে ধর্ষণের দায়ে ভারতের বিতর্কিত ধর্মীয় গুরু গুরমিত রাম রহিম সিংকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

এরপর তার অনুসারীরা যে বিক্ষোভ শুরুর কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন।

তার প্রায় ৪০ হাজার অনুসারী জমায়েত হয়েছে হরিয়ানার সিরসা শহরে তার প্রধান আশ্রম, 'ডেরা সাচ্চা সওদা'।

সেই আশ্রমে গিয়েছিলেন বিবিসির জাস্টিন র্যো লাট।

প্রথমেই সেখানে তাদের ঢুকতে বাধা দেন একদল অনুসারী। সাংবাদিক পরিচয় দিয়েও কোন সুবিধা হয়নি।

তবে পরে একজন কর্মকর্তার সহায়তায় তারা ভেতরে প্রবেশ করতে পারেন।

প্রায় ১ হাজার একর জুড়ে আশ্রম কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে।

এখানে একটি হাসপাতাল রয়েছে, যেখানে স্থানীয় লোকজন বিনামূল্যে চিকিৎসা পান। রয়েছে একটি রিসোর্ট, একটি হোটেল, বিশাল একটি অডিটোরিয়াম, যেখানে অনুসারীদের জন্য গানবাজনা, সেমিনারসহ নানা অনুষ্ঠান করেন রাম রহিম সিং।

ভেতরেই রয়েছে খাবারদাবারের আয়োজন। এখনো এখানে ৪০ হাজার ভক্ত-অনুসারী অবস্থান নিয়ে রয়েছেন। তাদের সব আয়োজনও ভেতরেই হচ্ছে।

একটু দূরেই রয়েছে ধ্যান কক্ষ আর তার পাশে অনেকটা রাজকীয় একটি ভবন যেখানে গুরু বসবাস করেন।

একজন কর্মকর্তা বলছিলেন, এটা হচ্ছে শহরের মধ্যে আরেকটি শহর। এখানে একটার পর একটা নিরাপত্তা বেষ্টনী আছে। সংবাদদাতা শুধুমাত্র তার একটি নিরাপত্তা বেষ্টনীর ভেতরেই ঢুকতে পেরেছেন।

ভেতরে একটি সিনেমা হল, খেলার মাঠ আর স্কুলও আছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সহিংসতা শুরু হওয়ার পর পুরো কমপ্লেক্সটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও।

এই মন্দিরসহ গুরুর সব সম্পত্তি জব্দের নির্দেশ দেয়া হয়েছে কর্তৃপক্ষকে।

কিন্তু তার অনুসারীরা এই মন্দির ছাড়তে রাজি নয়। ফলে উত্তর ভারতের এই শহরে প্রায় ৪০ হাজার অনুসারী আর আইনশৃঙ্খলা বাহিনী এখন প্রায় মুখোমুখি অবস্থায় রয়েছে। সূত্র. বিবিসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ