আন্তর্জাতিক

উ.কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জাতিসংঘের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পিয়ংইয়ং এর পদক্ষেপ 'অসন্তোষজনক' বলেও মন্তব্য করা হয়েছে।

সেইসঙ্গে দেশটির সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের দাবিও জানানো হয়। কিন্তু নিরাপত্তা পরিষদের সব সদস্য দেশের সর্বসম্মতিতে পাস হওয়া বিবৃতিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধের কোনো হুমকি দেওয়া হয়নি। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, পিয়ংইয়ং এর এসব কার্যক্রম মেনে নেওয়া হবে না। চীনা রাষ্ট্রদূতও উত্তর কোরিয়ার প্রতি পরমাণু কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে 'সব বিকল্পই' তার বিবেচনায় রয়েছে। এর আগে মঙ্গলবার ভোরে পিয়ংইয়ংয়ের ছোড়া মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্রটি সাগরে পড়ার আগে জাপানের হোক্কাইডো দ্বীপের উপর দিয়ে উড়ে যায়। এই ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি উত্তর কোরিয়াও এখন স্বীকার করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ