আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর সহিংসতায় জাতিসংঘের নিন্দা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর দমন অভিযান ও সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বুধবার নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে কোনো পদক্ষেপের পরিকল্পনা হয়েছে কি না তা স্পষ্ট নয়, তবে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এ বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিয়ানমারের সংঘাতপীড়িত রাখাইন রাজ্য ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা। বুধবার দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।

নিরাপত্তা পরিষদ এব্যাপারে কোনো বিবৃতি না দিলেও ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথিউ র‌াইক্রফট জানান, নিরাপত্তা পরিষদের সকল সদস্য এই সহিংসতার নিন্দা জানিয়েছে। উভয়পক্ষকে দীর্ঘ মেয়াদে উত্তেজনা প্রশমণ, মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং কফি আনানের নেতৃত্বে গঠিত রাখাইন পরামর্শক কমিশনের রিপোর্ট বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়া হয়।

রোহিঙ্গা সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের বৈঠকে কোনো পদক্ষেপের পরিকল্পনা হয়েছে কি না তা স্পষ্ট নয়, তবে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে মিয়ানমারের রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর ওই এলাকার বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যসহ ১১০ জন নিহত হয়। দমন-পীড়নের মুখে পালিয়ে গত এক সপ্তাহে ১৮ হাজার ৫০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ