ভারতের মুম্বাইয়ে ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। টানা ভারি বর্ষণের কারণে শহরের বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে পড়েছে এবং যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
তবে যেমনটি আশঙ্কা করা হয়েছিল বুধবার তার চেয়ে কম বৃষ্টিপাত হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো আগের চেয়ে সহজ হয়েছে।
এর আগে মঙ্গলবার মুম্বাইতে একদিনে প্রায় একমাসের গড় বৃষ্টিপাতের সমান বৃষ্টি হয়েছে। এতে সৃষ্ট বন্যায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়।
এদিকে, বুধবার রাত থেকে ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: