আন্তর্জাতিক

রাখাইনে সংঘাতে প্রায় ৪০০ জন নিহত

রাখাইনে সংঘাতে প্রায় ৪০০ জন নিহত
রাখাইনে সংঘাতে প্রায় ৪০০ জন নিহত

মিয়ানমারের উত্তরপশ্চিমের রাজ্য রাখাইনে নতুন করে সংঘাতে প্রায় ৪০০ জন নিহত হয়েছেন।

সূত্র বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার মিয়ানমার সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানায়, সংঘর্ষ এবং পরবর্তী সেনা অভিযানে প্রায় ৩৭০ রোহিঙ্গা চরমপন্থি নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর ১৪ জন, দুইজন সরকারি কর্মকর্তা এবং ১৪ জন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘের তথ্যানুযায়ী, প্রাণ বাঁচাতে প্রায় সাড়ে ২৭ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম নাফ নদী ও স্থল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। সীমান্ত পার হয়ে বাংলাদেশ অংশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে মিয়ানমারের সীমান্ত রক্ষীদের ওপর গুলি চালায় তারা।

সেনাবাহিনীর দাবি, ‘চরমপন্থি জঙ্গিদের’ বিরুদ্ধে তারা দমন অভিযান চালাচ্ছে— তাদেরকে বেসামরিক মানুষদের ‘সুরক্ষার নির্দেশ’ দেয়া হয়েছে।

তবে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দাবি, দেশ ছাড়তে বাধ্য করতে সেনাবাহিনী তাদের ‘বাড়ি ঘরে আগুন দিচ্ছে এবং নির্বিচারে হত্যা করছে’।

গত বছর অক্টোবরে তিনটি সীমান্ত পুলিশ পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় নয় পুলিশ নিহত হওয়ার পর রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু করে অং সান সু চি নেতৃত্বাধীন এনএলডি সরকার।

সেখানে অনুমতি ছাড়া সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ তোলে।

তীব্র সমালোচনার মুখে মিয়ানমার সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও জাতিসংঘ বা আন্তর্জাতিক কোনো কমিটিকে রাখাইনে প্রবেশের অনুমতি দেয়নি সু চি নেতৃত্বাধীন সরকার।

এর আগে, ২০১২ সালে রাখাইন রাজ্যের রাজধানী সিতউইতে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় ২০০ মানুষ প্রাণ হারায়, সেবার বাস্তুচ্যুত হয়েছিল প্রায় দেড় লাখ মানুষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ