আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৩টিদেশে বন্যায় প্রাণহানিতে দুঃখ প্রকাশ, জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশসহ ৩টিদেশে বন্যায় প্রাণহানিতে দুঃখ প্রকাশ, জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশসহ ৩টিদেশে বন্যায় প্রাণহানিতে দুঃখ প্রকাশ, জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশ, ভারত ও নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুয়ারেস। আক্রান্তদের সহায়তায় দুর্গত দেশগুলোতে ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিবকে উদ্ধৃত করে ইউনাইটেড নেশনস নিউজ সেন্টার-এর ওয়েবসাইট থেকে এই খবর দিয়েছে।

তার মুখপাত্রের দেয়া এক বিবৃতির বরাতে এতে বলা হয়েছে- বাংলাদেশ, ভারত ও নেপালের সরকার ও জনগণের শোকাহত পরিস্থিতিতে সমবেদনা জানিয়েছেন গুয়ারেস।

সংশ্লিষ্ট দেশগুলোতে আক্রান্তদের পাশে দাঁড়ানো সরকার প্রধানদেরকে ‘স্যালুট’ জানিয়েছেন তিনি।

জাতিসংঘের হিসেবে দক্ষিণ এশিয়ার এ দেশগুলোতে ৪ কোটি ১০ লাখ মানুষ বন্যায় আক্রান্ত।

ভারতীয় দৈনিক ‘দ্য হিন্দু’র ২০ আগস্টের এক প্রতিবেদনে বাংলাদেশের ২৮ জেলার অন্তত ৫০ লাখ মানুষ বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত বলে জানানো হয়। ওই প্রতিবেদনে মৌসুমি বন্যাজনিত কারণে জুলাইয়ের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বাংলাদেশের এক তৃতীয়াংশ তলিয়ে যাওয়া এবং ১২০ জন নিহত হওয়ার খবর দেয়া হয়েছে।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে দ্য হিন্দুর ওই খবরে বলা হয়েছিল, বন্যাজনিত কারণে অন্তত ১৫,০০০ ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৫০ হাজার আবাসস্থল। ৬ লাখ ১৮ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিক এই বন্যায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ