কূটনৈতিক ক্ষেত্রে রাশিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিচ্ছে মস্কো তার কঠোর জবাব দিবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে রাশিয়ার কনস্যুলেট বন্ধের পাশাপাশি ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কের রুশ চ্যান্সেরির দুটি অ্যানেক্স ভবন গুটিয়ে নেয়ার নির্দেশ দেয়ার প্রতিক্রিয়ায় একথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার ল্যাভরভ অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র কনস্যুলেট ও অ্যানেক্স ভবন গুটিয়ে নিতে রাশিয়াকে মাত্র ৪৮ ঘণ্টা সময় দিয়েছে।
এর জবাবে রাশিয়া মস্কোর মার্কিন দূতাবাস থেকে আরও বেশি কূটনীতিক কমানোর নির্দেশ দিতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: