আন্তর্জাতিক

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন করে ৯ মন্ত্রীর শপথ গ্রহণ

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন করে ৯ মন্ত্রীর শপথগ্রহণ
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন করে ৯ মন্ত্রীর শপথগ্রহণ

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে কয়েকজন মন্ত্রীর পদত্যাগে নতুন করে নয় মন্ত্রী শপথ গ্রহণ করেছেন।

রোববার কেন্দ্রীয় মন্ত্রিসভায় উল্লেখযোগ্য রদবদলের পর নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন তারা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতি ভবনে ওই নয়জনের মন্ত্রী হিসেবে শপথ নেন।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া নয় জন হলেন: বিহারের বিজেপি সাংসদ অশ্বিনী কুমার চৌবে, মধ্যপ্রদেশের সাংসদ বীরেন্দ্র কুমার, উত্তর প্রদেশের রাজ্যসভার সাংসদ শিব প্রতাপ শুক্লা, লোকসভার সাংসদ রাজকুমার সিং, অনন্তকুমার হেজ, সাবেক কূটনীতিক হারদীপ সিং পুরি, সাবেক পুলিশ কর্মকর্তা সত্যপাল সিং, আলফোনস কান্নানথানাম ও যোধপুরের লোকসভা সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত।

এর আগে গত বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন।

তাদের মধ্যে আছেন উমা ভারতী, রাজীব প্রতাপ রুডি, রাধা মোহন সিং, সঞ্জীব বলিয়ান, গিরিরাজ সিংহ, নির্মলা সীতারমণ, ফগ্গন সিং কুলস্তে, কলরাজ মিশ্র, মহেন্দ্র নাথ পাণ্ডে ও বন্দারু দত্তাত্রেয়।

প্রতিবেদনে বলা হয়, নির্মলা সীতারমণকে বিজেপির প্রধান মুখপাত্রের দায়িত্ব দেয়া হতে পারে। আর রাজীব প্রতাপ রুডিকে দলটির সাংগঠনিক দায়িত্বে আনা হতে পারে।

এছাড়া মন্ত্রী মহেন্দ্র পাণ্ডেকে উত্তর প্রদেশের বিজেপি সভাপতি করা হয়েছে। জানা গেছে, ২০১৯ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখেই মন্ত্রিসভায় এই রদবদল করা হচ্ছে

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ