আন্তর্জাতিক

উ. কোরিয়ায় ৬.৩ মাত্রার ভূকম্পন শনাক্ত করল চীন

উ. কোরিয়ায় ৬.৩ মাত্রার ভূকম্পন শনাক্ত করল চীন
উ. কোরিয়ায় ৬.৩ মাত্রার ভূকম্পন শনাক্ত করল চীন

উত্তর কোরিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূকম্পন শনাক্ত করেছে চীন— পিয়ং ইয়ং আবারো পরমাণু পরীক্ষা চালিয়েছে বলে আশঙ্কা করছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এই ভূকম্পন উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা চালানোর ক্ষেত্র কিলজু কাউন্টিতে অনুভূত হয়েছে। চীনের ভূমিকম্প অধিদপ্তর একে সন্দেহজনক বিস্ফোরণ বলে অভিহিত করেছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন ধরনের হাইড্রোজেন বোমা পরিদর্শনের ছবি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে দেশটিতে এই ভূকম্পনের খবর এসেছে।

উত্তর কোরিয়ার দাবি, নতুন এ বোমাটি অনেক বেশি বিধ্বংসী এবং এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য বলেও দাবি করেছে দেশটি।

তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, যে কোনো সময় ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং গত বছরের সেপ্টম্বরে সর্বশেষ পরমাণু পরীক্ষা চালায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ