আন্তর্জাতিক

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ধরিয়ে দেয়ার আহ্বান মিয়ানমার সরকারের

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ধরিয়ে দেয়ার আহ্বান মিয়ানমার সরকারের
রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ধরিয়ে দেয়ার আহ্বান মিয়ানমার সরকারের

রাখাইন প্রদেশে বিদ্রোহী মুসলিমদের ধরিয়ে দিতে রোহিঙ্গাদের প্রতি আহ্বান জানিয়েছে মিয়ানমার সরকার।

এক সপ্তাহে সেনা ও পুলিশ চৌকিতে বিদ্রোহদের হামলার পর ওই রাজ্যে সেনা অভিযানের মধ্যে রোহিঙ্গাদের প্রতি এই আহ্বানের কথা দেশটির সংবাদপত্র নিউ লাইট অব মিয়ানমারে প্রকাশ করা হয়েছে। সূত্র রয়টার্স।

গত ২৪ আগস্ট ৩০টি সেনা ও পুলিশ চৌকিতে একযোগে হামলার পর রাখাইন প্রদেশে সেনা অভিযান শুরু হয়। ওই হামলার জন্য রোহিঙ্গাদের বিদ্রোহী দল ‘মিয়ানমার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’কে দায়ী করা হচ্ছে।

সেনাবাহিনী নির্বিচারে হত্যা, ধর্ষণ ও ঘর জ্বালিয়ে দিচ্ছে বলে রোহিঙ্গাদের দাবি। হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছে, সেখানেও তাদের উপর গুলি ছুড়তে দেখা গেছে।

এ পরিস্থিতির মধ্যেই বিদ্রোহীদের ধরিয়ে দিতে রোহিঙ্গাদের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ সীমান্তের ওপারে মংডু শহরে মাইকিং হয় বলে নিউ লাইট অব মিয়ানমার জানায়।

এতে বলা হয়, মাইকিং করে এআরএসএ সন্ত্রাসীদের খুঁজে দিতে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার জন্য মংডুর মুসলিম বাসিন্দাদের বলা হয়। সেই সঙ্গে বলা হয়, গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঢুকলে কেউ যেন উসকানিমূলক কিছু না করেন এবং অস্ত্র না দেখান।

সম্প্রতি রাখাইনের উত্তরাঞ্চলে মুঙ্গনিতে গ্রামবাসী দুজন এআরএসএ সদস্যকে ধরে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছে বলেও সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়।

স্বাধীন আরাকানের দাবি তোলা এআরএসএকে মিয়ানমার সরকারের কাছে ‘সন্ত্রাসী দল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সীমান্তে সন্ত্রাসী ও জঙ্গি দমনে যৌথ অভিযান চালাতে ইতোমধ্যে ঢাকার পক্ষ থেকেও মিয়ানমারকে প্রস্তাব দেয়া হয়েছে।

আরাকানে সহিংসতার জন্য সমালোচনার মুখে থাকা মিয়ানমারের সেনাবাহিনীর ফেইসবুক পাতায় এক পোস্টে বলা হয়েছে, রোহিঙ্গা বিদ্রোহীরা বৌদ্ধদের বিভিন্ন স্থাপনা, বিদ্যালয় ও বাড়ি-ঘরে আগুন দিচ্ছে।

বিভিন্ন গ্রামে মোট ২০০ ঘর রোহিঙ্গা বিদ্রোহীরা জ্বালিয়ে দিয়েছে বলে দাবি সেনাবাহিনীর।

তবে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, তাদের ঘর জ্বালিয়ে দেয়ার পাশাপাশি তাদের উপর গুলি চালাচ্ছে সেনাবাহিনী। গুলি ও আগুনের ক্ষত নিয়ে বাংলাদেশে পালিয়ে আসা কয়েকজন হাসপাতালেও ভর্তি হয়েছেন।

বিদ্রোহী হামলাকে কারণ দেখিয়ে গোটা রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হামলার নিন্দা জানিয়ে আসছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

বিদ্রোহীদের হামলার মুখে ১১ হাজার ৭০০ রাখাইনকে ওই রাজ্য থেকে সরিয়ে আনা হয়েছে বলে মিয়ানমার সরকার জানিয়েছে।

এদিকে বাংলাদেশে আশ্রয় নিতে সীমান্তে জড়ো হয়ে আছে হাজার হাজার রোহিঙ্গা। তাদের মধ্যে অর্ধ লক্ষাধিক এক সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছে বলেও জাতিসংঘ শরণার্থী সংস্থার হিসাব।

মিয়ানমারের রাখাইন রাজ্যের মোট জনসংখ্যার ৪২ শতাংশ রোহিঙ্গা মুসলিম; এই রাজ্যে রাখাইনসহ বৌদ্ধ নাগরিক ৫২ শতাংশ।

রোহিঙ্গাদের নাগরিক মানতে নারাজ মিয়ানমার সরকার এই জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে চাইছে বলে অভিযোগ রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ