আন্তর্জাতিক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দ. কোরিয়া

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দ. কোরিয়া
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দ. কোরিয়া

উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার জবাবে এবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

ছবিতে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার স্বল্প পাল্লার হিয়োনমো ক্ষেপণাস্ত্র আকাশে ছোড়া হয়েছে।

এছাড়া কর্তৃপক্ষ ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যায়, দক্ষিণ কোরীয় জঙ্গি বিমান আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। এসব ক্ষেপণাস্ত্র নির্মূলভাবে পূর্ব সাগরে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এদিকে, উত্তর কোরিয়ার ষষ্ঠ পরমাণু পরীক্ষার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো ধরনের হুমকির পাল্টা জবাব ভয়াবহ সামরিক উপায়ে দেয়া হবে।

পিয়ংইয়ংয়ের নতুন পরমাণু পরীক্ষা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এ হুঁশিয়ারি দিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ