আন্তর্জাতিক

কারাগারে কাজ করেই খেতে হচ্ছে বাবাজি রাম রহিম সিংকে

রাম রহিম সিং
রাম রহিম সিং

ধর্ষণের দায়ে ২০ বছরের সাজা খাটতে যাওয়া ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিংকে রোহতকের সুনারিয়া কারাগারে থাকা 'বাবাজির' জীবনে এখন ঘোর অমানিশা।

ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে এরইমধ্যে কাজও মিলেছে রাম রহিমের।

কারা কর্তৃপক্ষ তাকে মালির কাজ দিয়েছে— এ কাজের জন্য পারিশ্রমিকও পাবেন দৈনিক ৪০ রুপি করে তিনি।

বেশি মাত্র ৭০০ একর জমির ওপর গড়ে তোলা নিজের সিরসার ডেরায় আয়েশি জীবন কাটানো রাম রহিমের জীবনে বিত্ত-বৈভবের লেশমাত্র এখন নেই । কারাগারে মিলেছে ৮ ফুট বাই ৮ ফুটের একটি কক্ষ তাতেই কাটছে বন্দিজীবন।

আরো কিছু কথা নিজ ডেরায় ভক্ত, ভৃত্য ও সেবাদাসী পরিবেষ্টিত রাম রহিমের এখন কারাগারে বসে বসে খাওয়ারও উপায় নেই। সশ্রম কারাদণ্ডে দণ্ডিত, তাকে কারাগারে কাজ করেই খেতে হবে।

দুই নারীকে ধর্ষণের দায়ে দুই মামলায় রাম রহিম সিংকে গত সোমবার ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেয় ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) বিশেষ আদালত। রায় ঘোষাণার পরপরই তাকে করে হরিয়ানার রোহতক কারাগারে নেয়া হয়। বর্তমানে সেখানেই কারাবন্দি জীবন কাটছে বিতর্কিত এ ধর্মগুরুর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ