সর্বশেষ হাইড্রোজেন বোমা পরীক্ষার মধ্য দিয়ে উত্তর কোরিয়া 'যুদ্ধ বাধাতে' চাইছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত নিকি হ্যালি।
উত্তর কোরিয়া বিষয়ে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ কথা বলেন তিনি।
নিকি হ্যালি বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই যুদ্ধ চাইছে না কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
চলমান পরিস্থিতিতে উত্তর কোরিয়ার বিশেষ মিত্র চীন পিয়ং ইয়ংকে আলোচনায় ফিরে আসার আহবান জানিয়েছে।
এদিকে, দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়া এবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: